Sunday, June 14, 2020

রেড জোন’ হিসেবে চিহ্নিত যেসব এলাকা

রেড জোন’ হিসেবে চিহ্নিত যেসব এলাকা

ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড এবং তিন জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। সভার একটি কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা আছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে।

ঢাকার বাইরে নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার একাধিক উপজেলাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। গতকাল শনিবার সেন্ট্রাল টেকনিক্যাল গ্রুপের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের একটি সূত্র জানিয়েছে।

ঢাকা উত্তর সিটি:

উত্তর সিটি করপোরেশনের যে ১৭ এলাকাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: বসুন্ধরা, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রায়েরবাজার, রাজাবাজার, উত্তরা, মিরপুর।

ঢাকা দক্ষিণ সিটি:

দক্ষিণ সিটির ২৮টি এলাকার মধ্যে আছে: যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

চট্টগ্রাম সিটি:

চট্টগ্রাম সিটির ১০ এলাকাকে রেড জোনের মধ্যে রাখা হয়েছে। সেগুলো হলো, চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।

আরও তিন জেলা:

ঢাকার বাইরের তিন জেলার মধ্যে গাজীপুরের সব কটি উপজেলাকে রেড জোনের আওতার মধ্যে আনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সদর এবং পুরো সিটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকার দুই সিটি ও চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। ঢাকার বাইরে এই অনুপাত লাখে ১০।
নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, বাস্তব পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব কোন এলাকার কোন অঞ্চলকে রেড জোন করা হবে। পুরো অঞ্চলকে লকডাউন করা সম্ভব না। যে পয়েন্টে রোগী সংখ্যা বেশি সেটিকে চিহ্নিত করা হবে। সিভিল সার্জন বলেন, রূপগঞ্জ ও আড়াইহাজারে এখন সংক্রমণ বাড়ছে। তবে সিটি এবং সদরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশ্য মনে করেন, সিটি এলাকার পুরোটাই এখন লকডাউন করা উচিত।

আর নরসিংদীর সদর মডেল থানা, মাধবদী ও পলাশ এলাকা।

গতকালের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, কেন্দ্রীয় টেকনিক্যাল গ্রুপ তাদের এলাকায় রেড জোন চিহ্নিত করতে সহযোগিতা করবে। এ ছাড়া তারা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবেন। গতকাল টেকনিক্যাল কমিটির সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তবে সিদ্ধান্তের ব্যাপারে জানতে ফোন করলে তিনি ফোন ধরেননি।
কেন্দ্রীয় টেকনিক্যাল গ্রুপের সদস্য ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা প্রথম আলোকে বলেন, কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা হচ্ছে। ঢাকার এলাকাগুলোতে আমরা সহযোগিতা করছি। কিন্তু নির্দেশনা হচ্ছে, সিভিল সার্জন মহোদয়েরা নিজেরাই ঘোষণা করবেন। আমরা তাদের সহযোগিতা করব। এটা স্থানীয়ভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। স্থানীয়ভাবে সিদ্ধান্ত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’
গতকালের সভায় রেড জোনের আওতায় যেসব এলাকাকে ফেলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে মীরজাদী সেব্রিনা বলেন, ‘এই তালিকা কিন্তু আমরা প্রকাশ করিনি।’ ঢাকা উত্তর সিটির ১৭ এলাকার একটি তালিকা রেড জোনের এলাকা হিসেবে চিহ্নিত করার বিষয়টি দাপ্তরিকভাবে এখনো তাঁকে জানানো হয়নি বলে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তবে তিনি মন্ত্রণালয় মারফত বিষয়টি জানতে পেরেছেন। আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ১৭টি এলাকার বিষয়টি জেনেছি। কিন্তু এখানে যেসব এলাকার কথা বলা হয়েছে সেগুলো সুনির্দিষ্ট করে দিতে হবে। যেমন আগে বলা হয়েছিল রাজাবাজার। পরে দেখা গেল, শুধু পূর্ব রাজাবাজারকে লকডাউন করতে হবে। এখন কোনো এলাকা যদি রেড জোনের মধ্যে ফেলে তা লকডাউন করতে হয় তবে আমাকে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। কারণ আমাদের প্রস্তুতির দরকার আছে।’
ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজের গত ৯ জুন রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তিনটি ওয়ার্ড, মাধবদীর বিরামপুর এলাকা ও পলাশের চরসুন্দর এলাকা এখন লকডাউন আছে।

সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি মামার

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে 

বলে দাবি করেছন তার মামা। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে ধারণা করলেও তার মামার দাবি, তাকে হত্যা করা হয়েছে।



 সুশান্তের মামা আরসি সিং এই ঘটনা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।

তিনি আরো বলেন, রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই। আর তাই এই ঘটনা তদন্তের ভার সিবিআইকে দেয়া হোক।




সপ্তাহ খানেক আগে বলিউডের জনপ্রিয় এ জনপ্রিয় অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মারা যান। তিনি ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সালিয়ান বরুণ অভিনেতা শর্মারও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

দিশা সালিয়ানের মৃত্যুকেও হত্যাকাণ্ড বলে দাবি করেন সুশান্তের মামা। একজন জাতীয়তাবাদী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে মুম্বাই পুলিশ বলছে, সুশান্ত দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন।


এর আগে এনডিটিভির খবরে বলা হয়েছিল, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দেন বলে জানা যায়। বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।

মেসেঞ্জার ইনবক্সে ‘ফেইস আইডি’ ফিচার জুড়বে ফেইসবুক

মেসেঞ্জার ইনবক্সে ‘ফেইস আইডি’ ফিচার জুড়বে ফেইসবুক


ব্যবহারকারীর মেসেঞ্জারকে আরও সুরক্ষিত রাথতে নতুন ‘ফেইস আইডি’ ফিচার আনার পরিকল্পনা করেছে ফেইসবুক। ফিচারটি পরীক্ষা করা-ও শুরু করেছে মার্কিন এ সোশাল জায়ান্ট।


ফিচারটি চালু করার পর ফোন আনলক করা অবস্থাতে থাকলেও ফেইস আইডি, টাচ আইডি বা পাসকোড দিয়ে মেসেঞ্জারের ইনবক্সে ঢুকতে পারবেন ব্যবহারকারীরা। মূলত ডিভাইসের নিরাপত্তা সেটিংয়ের উপর নির্ভর করবে ফিচারটি। ফলে ফোন যেভাবে আনলক হবে, মেসেঞ্জার-ও সেভাবে আনলক করতে হবে। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

বর্তমানে খুব স্বল্পসংখ্যক আইওএস ব্যবহারকারীর উপর ফিচারটি পরীক্ষা করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। “আমরা আরও মানুষকে ব্যক্তিগত মেসেজ সুরক্ষা প্রশ্নে পছন্দ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিতে চাইছি, এবং সাম্প্রতিক সময়ে আমরা এমন একটি ফিচার পরীক্ষা শুরু করেছি যা ডিভাইসের সেটিং ব্যবহার করে আপনাকে মেসেঞ্জার অ্যাপ আনলক করার সুবিধা দেবে”। - এক বিবৃতিতে বলেছেন ফেইসবুক মুখপাত্র।


ফেইসবুক মুখপাত্র আরও বলেছেন, “অন্য কোনো ব্যক্তিকে মেসেজে প্রবেশাধিকার দেওয়া থেকে বিরত রাখতে বাড়তি এক স্তর নিরাপত্তা দেবে এটি”।


এরকম নিরাপত্তা সেটিং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগনাল’সহ অন্যান্য আরও অনেক অ্যাপে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহে এ ধরনের অ্যাপ ডাউনলোডের হার বেড়েছে।

Thursday, February 27, 2020

স্মার্টফোন হারানোর আগে ও পরে কী করবেন।

এসো কম্পিউটার শিখি
Published by Convincing Al-amin

স্মার্টফোন হারানোর আগে ও পরে কী করবেন।

যেকোনো মুহূর্তে হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে প্রিয় স্মার্টফোনটি। এ জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। ছবিটি প্রতীকী। ছবি: এএফপি
যেকোনো মুহূর্তে হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে প্রিয় স্মার্টফোনটি। এ জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। ছবিটি প্রতীকী। ছবি: এএফপি
হাতের মুঠোয় থাকা স্মার্টফোন যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি হয়ে উঠছে। দৈনন্দিন কাজের বড় অংশ এখন সম্পন্ন হচ্ছে স্মার্টফোনের পর্দায়, হাতের আলতো স্পর্শে। এখন অনেকেই স্মার্টফোনে রাখছেন অধিকাংশ তথ্য। তাই স্মার্টফোন চুরি হলে বা হারিয়ে গেলে ব্যবহারকারীরা পড়ে যান উদ্বেগ-উৎকণ্ঠায়। স্মার্টফোন চুরি বা হারিয়ে যাওয়ার আগে ও পরে কী করা উচিত—চলুন, এক নজরে জেনে নেওয়া যাক।

ফোন হারানোর আগের সতর্কতা

ট্র্যাকার চালু রাখুন

আপনার ব্যবহৃত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক—এটায় এমন কিছু সুবিধা থাকে, যার মাধ্যমে দূর থেকেই ফোনটির অবস্থান শনাক্ত করা যায়। অ্যান্ড্রয়েডে এই সুবিধার নাম ‘ফাইন্ড মাই ডিভাইস’। আর আইফোনে এর নাম ‘ফাইন্ড মাই আইফোন’। অ্যান্ড্রয়েডের সেটিংসে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লোকেশন’ মেনুতে পাওয়া যাবে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন। আইফোনের ক্ষেত্রে সেটিংস মেনুতে গিয়ে লগ ইন করার অ্যাকাউন্টের ছবিতে ক্লিক করতে হবে।
একবার এই অপশন চালু করে দিলে তা স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্টফোনের সর্বশেষ ‘লোকেশন’সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখবে। যদি ফোনটি হারিয়ে বা চুরি হয়ে যায়, তাহলে অন্য একটি ডিভাইসের মাধ্যমে চুরি হওয়া মোবাইলে লগ ইন থাকা গুগল বা অ্যাপল অ্যাকাউন্টে ঢুকতে হবে। সেখানেই চুরি যাওয়া ফোনটির সর্বশেষ অবস্থান জানা যাবে।
‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনের মাধ্যমে আরও কিছু সুবিধা পাওয়া যায়। যেমন দূর থেকে ফোনটি স্থায়ীভাবে ‘লক’ করে দেওয়া যায়। এমনকি ফোনে থাকা সব তথ্যও মুছে দেওয়া যাবে।

লক স্ক্রিনে অতিরিক্ত সুরক্ষা যোগ করা

স্মার্টফোনের ব৵ক্তিগত তথ্য সবচেয়ে বেশি থাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও জিমেইলের মতো অ্যাপগুলোতে। আর এই অ্যাপগুলোতে প্রায় সবাই সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ‘লগ ইন’ করার অনুমতি দিয়ে রাখেন। অর্থাৎ একবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ফের লগ ইন করার জন্য পাসওয়ার্ডের দরকার হয় না। ফলে অন্য কোনো ব্যক্তির হাতে যদি স্মার্টফোনটি চলে যায়, তখন আপনার ব্যক্তিগত গোপনীয়তা প্রাথমিকভাবে রক্ষা করে ফোনের ‘লক স্ক্রিন’। তাই সব সময় ফোনের লক স্ক্রিনে বাড়তি নিরাপত্তা দিয়ে রাখতে হবে। পাসওয়ার্ডের পাশাপাশি প্যাটার্ন, ফেস লক, ফিঙ্গার প্রিন্ট লকসহ নানা ধরনের নিরাপত্তা স্তর থাকে। এর যেকোনো একটি ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এসব অপশন পাওয়া যাবে ‘সিকিউরিটি অ্যান্ড লোকেশন’-এ। আইফোনে পাওয়া যায় ‘ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড’। ব্যক্তিগত তথ্য থাকা অ্যাপগুলো (ফেসবুক, জিমেইল) আলাদাভাবে লক করে রাখলে আরও ভালো হয়।

সব তথ্যের ব্যাকআপ রাখতে হবে

স্মার্টফোন যদি চুরি না–ও হয়, তাহলেও মাঝেমধ্যে সব তথ্য মুছে ফেলার প্রয়োজন দেখা দেয়। বিশেষ করে যখন ফোন ‘ফ্যাক্টরি রিসেট’ দেওয়ার প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে ফোনে থাকা সব তথ্য ক্লাউডে ব্যাকআপ রাখা যায়। বর্তমানে গুগলসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান কয়েক গিগাবাইট পর্যন্ত তথ্য-উপাত্ত বিনা মূল্যে ক্লাউডে জমা রাখার সুযোগ দেয়। অন্যদিকে নিয়মিত ফি দিয়েও ইচ্ছামতো উপাত্ত সংরক্ষণের সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েডে তথ্যের ব্যাকআপ রাখার জন্য সেটিংসে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ থেকে ‘অ্যাডভান্স সেটিংস’-এ ঢুকলেই ব্যাকআপ অপশন পাওয়া যাবে। অন্যদিকে আইফোনে সেটিংস থেকে অ্যাকাউন্টের নামের ওপর ক্লিক করে ‘আইক্লাউড ব্যাকআপ’ অপশনে যেতে হবে।
ডিজিটাল দুনিয়ায় চূড়ান্ত নিরাপত্তা বলে কিছু নেই। তাই গুগল ও ফেসবুকের মতো অনলাইন অ্যাকাউন্টের কার্যক্রমগুলো নিয়মিত যাচাই করা উচিত। ছবিটি প্রতীকী। ছবি: এএফপি
ডিজিটাল দুনিয়ায় চূড়ান্ত নিরাপত্তা বলে কিছু নেই। তাই গুগল ও ফেসবুকের মতো অনলাইন অ্যাকাউন্টের কার্যক্রমগুলো নিয়মিত যাচাই করা উচিত। ছবিটি প্রতীকী। ছবি: এএফপি
ফোন হারিয়ে গেলে যা করবেন

পুলিশ বা মোবাইল অপারেটরে যোগাযোগ

ফোন হারিয়ে বা চুরি গেলে প্রথম কাজটি হবে, যে অপারেটরের সিম কার্ড ব্যবহার করতেন সেই অপারেটরের সঙ্গে যোগাযোগ করা। তারা আপনার সিমটি বন্ধ করে দিতে পারবে। এতে করে ওই সিম ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উপায় থাকবে না। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা উচিত।

অনলাইন অ্যাকাউন্টে চোখ

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনে কয়েক স্তরের নিরাপত্তা থাকলেও নিজের অনলাইন অ্যাকাউন্টে (ফেসবুক, টুইটার ইত্যাদি) নিয়মিত নজর রাখতে হবে। কারণ, অনলাইন দুনিয়ায় চূড়ান্ত নিরাপত্তা বলে কিছু নেই। অ্যাকাউন্টের কার্যক্রমের মধ্যে আপনি কোন কোন যন্ত্র থেকে লগ ইন করেছেন, কখন করেছেন—এসব তথ্যের ওপর নজর দিতে হবে। এতে করে জানা যাবে, ওই অ্যাকাউন্টে অন্য কেউ ঢোকার চেষ্টা করছে কি না।

#Convincing #Al-#amin


তথ্যসূত্র: ওয়্যারড

মুঠোফোনে ছবি সম্পাদনার বিখ্যাত ৭ অ্যাপ

মুঠোফোনে ছবি সম্পাদনার ৭ অ্যাপ

আলোকচিত্র সম্পাদনা মানেই দরকার উন্নতমানের ডেস্কটপ কম্পিউটার—ব্যাপারটা এখন আর এমন নেই। ভালো ছবি তোলার পাশাপাশি স্মার্টফোনেই এখন সম্পাদনার কাজ বেশ ভালোভাবেই সেরে নেওয়া যায়। এ জন্য অ্যাপ স্টোরে বেশ কিছু অ্যাপ রয়েছে। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ভেদে জনপ্রিয় ৭ ছবি সম্পাদনার অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক।

অ্যাডোবি লাইটরুম

অ্যাডোবির সফটওয়্যারগুলো উন্নতমানের পেশাদার কাজের জন্য বেশ জনপ্রিয়। জটিল সব কাজ করা যায় ফটোশপের মতো সফটওয়্যার দিয়ে। কিন্তু স্মার্টফোনের জন্য লাইটরুমে সেই জটিল বিষয়গুলো সহজ চেহারায় উপস্থাপন করেছে। তা ছাড়া অ্যাডোবির মূল প্ল্যাটফর্মের সঙ্গে সিঙ্ক করার সুযোগ রয়েছে। সম্পাদনার মৌলিক কাজগুলো বিনা মূল্যেই করা যায়। তবে একাধিক যন্ত্রে সিঙ্কসহ প্রিমিয়াম সুবিধা পেতে প্রতি মাসে খরচ 
অ্যাপটিতে স্থিরচিত্র সম্পাদনার সব মৌলিক সুবিধা রয়েছে। আগে থেকেই ঠিক করে দেওয়া ফ্রেম ও ফিল্টার সুবিধাও পাওয়া যাবে। ছবিতে স্বতন্ত্র ভাব দেওয়ার জন্য নিজে থেকেই তৈরি করে নেওয়া যাবে ফিল্টার। ওভারলে, ডাবল এক্সপোজার সুবিধাও থাকছে অ্যাপটিতে। বিনা মূল্যে অ্যাপটি নামানো গেলেও বাড়তি সুবিধার জন্য অর্থ গুনতে হবে। অ্যাপ স্টোর থেকে নামানোর ঠিকানা: apple.co/38J3dfo

স্ন্যাপসিড

সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া গেলেও গুগলের এই অ্যাপ দিয়ে পেশাদার সম্পাদনা করা যায়। সম্পাদনার বিষয়গুলো নিজের পছন্দমতো ঠিক করা যায়। অ্যাপটির আরেকটি আকর্ষণীয় সুবিধা হলো সেলেকটিভ অ্যাডজাস্ট। অর্থাৎ ছবির কোনো নির্দিষ্ট জায়গা নির্বাচন করে পরিবর্তন করা যাবে উজ্জ্বলতা, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি। তা ছাড়া ফটোশপের মতো একটি ছবির ওপর আরেকটি ছবি বসিয়ে লেয়ার তৈরি করেও সম্পাদনা করা যাবে। নামানোর ঠিকানা: snapseed.online।

ভিএসসিও

অ্যাপটির সাহায্যে ছবি ধারণ করা যায় এবং সঙ্গে সঙ্গেই ফিল্টার যুক্ত করে সম্পাদনা করা যায়। বিনা মূল্যে বেশ কিছু ফিল্টারের পাশাপাশি মৌলিক সম্পাদনার টুল রয়েছে। অ্যাপটিতে প্রিসেট কেনার সুযোগও রয়েছে। যার সাহায্যে ছবিকে নতুন মাত্রা দেওয়া সম্ভব। ভিএসসিওতে রয়েছে কমিউনিটি সুবিধা। যেখানে পেশাদার ও নতুন শিল্পীদের মেলবন্ধন ঘটে। ভিএসসিও মেম্বারশিপের জন্য প্রতিবছর খরচ করতে হবে প্রায় ২০ ডলার। নামানোর ঠিকানা: vsco.co।

পিকসআর্ট

অ্যাপটিতে নানা ধরনের ফিল্টারের পাশাপাশি ব্রাশ টুল রয়েছে, রয়েছে ছবিতে লেখা যুক্ত করার সুবিধা। অ্যাপটির সাহায্যে কোনো একটি ছবির কোনো অংশ কেটে তা অন্য ছবিতে যুক্ত করা যাবে। বিনা মূল্যে অ্যাপটি নামানো গেলেও সব সুবিধা পেতে বছরে গুনতে হবে ৪৭ দশমিক ৮৮ ডলার। নামানোর ঠিকানা: bit.ly/39LheJD
ওভার

আলোকচিত্র সম্পাদনার পাশাপাশি অ্যাপটির সাহায্যে গ্রাফিকস ডিজাইনের মৌলিক কিছু কাজ করা যায়। অ্যাপটিতে আগে থেকেই সীমিত পরিসরে ছবি, গ্রাফিকস ও ফন্ট আছে। তবে সব সুবিধার জন্য প্রতিবছরে লাগবে প্রায় ৫০ ডলার। নামানোর ঠিকানা: madewithover.com

প্রিভিউ

যাঁরা ইনস্টাগ্রাম নিয়মিত ব্যবহার করেন, তাঁদের এই অ্যাপটি বাড়তি সুবিধা দেবে। কারণ, ইনস্টাগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা এতে রয়েছে। তা ছাড়া ব্লেমিশ স্মুদার, কালার ইনহ্যান্সার, ওভারলে, ফিল্টারসহ নানা সুবিধা রয়েছে। সম্পাদনা শেষ হলে অ্যাপটি থেকে ইনস্টাগ্রামের জন্য ছবিগুলোর ক্রম ঠিক করে সরাসরি আপলোড করা যাবে। তা ছাড়া ক্যাপশন লেখার সুবিধাও রয়েছে। প্রিমিয়াম সুবিধার জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার খরচ করতে হবে। নামানোর ঠিকানা: apple.co/2P6aTkk
সূত্র: ইন্টারন্যাশনাল জার্নালিস্টস নেটওয়ার্ক

Wednesday, February 26, 2020

welcome my site

সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।